ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
খুলনায় কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৫:৩৯ পিএম
X

খুলনায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি ধাতব পাঞ্চ ও একটি স্কুল ব্যাগ উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— মো. আকাশ আহম্মেদ জনি (১৯), শাহরিয়ার ইমন (১৯) ও মো. নাফিজুল ইসলাম (১৯)।

সোনাডাঙ্গা মডেল থানার বানিয়াখামার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক আলম জানান, সোমবার রাতে ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে বসুপাড়া মেইন রোড এলাকার বসুপাড়া নার্সারির ভেতরে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক অবস্থায় তিনজনকে আটক করা হয়।

পরে তাদের দেহ তল্লাশি করে একটি কালো রঙের চাইনিজ কুড়াল, সিলভার রঙের একটি ধাতব পাঞ্চ এবং একটি কালো রঙের স্কুল ব্যাগ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় মঙ্গলবার সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএমএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝