ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ইবিতে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান উৎসব সম্পন্ন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৫:৩৫ পিএম
X

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সায়েন্স ক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী “আইইউএসসি ন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল-২০২৬” সম্পন্ন হয়েছে। 

পূবালী ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অনুদান এবং সোহান’স কোচিংয়ের সহযোগিতায় আয়োজিত এ উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এর আগে সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. ইয়াকুব আলী, রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম, পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক শাহনাজ খান এবং আইইউএসসির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ শাহজাহান আলী উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপাচার্য বিভিন্ন প্রজেক্ট ও বিজ্ঞান প্রদর্শনী পরিদর্শন করেন। পরে তিনি বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের বিজ্ঞান উৎসব শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও গবেষণামুখী মানসিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্যই হলো গবেষণা, উদ্ভাবন ও জ্ঞানচর্চার পরিবেশ সৃষ্টি করা।”

আইইউএসসির সভাপতি জুনাইদুল মুস্তাফা বলেন, “বিজ্ঞানমনস্কতা, গবেষণা ও উদ্ভাবনী চিন্তার সংস্কৃতি গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।”

দুই দিনব্যাপী উৎসবে প্রজেক্ট শোকেস, পোস্টার প্রেজেন্টেশন, থ্রি মিনিট প্রেজেন্টেশন, বিজ্ঞান অলিম্পিয়াড, দাবা ও রুবিক্স কিউব প্রতিযোগিতা, সায়েন্স বিঙ্গো, ট্রেজার হান্ট, ফটোগ্রাফি প্রতিযোগিতা এবং ৪ডি ও ৯ডি মুভি শোর আয়োজন করা হয়।

সমাপনী দিনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

জেআর/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝