ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
১৫ দিনের মাথায় লক্ষ্মীপুরে এনসিপির নতুন কমিটি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৪:৩৭ পিএম
X

লক্ষ্মীপুর জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩৪ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে মাছুম বিল্লাহকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট সামছুজ্জামান সোহেলকে সদস্যসচিব মনোনীত করা হয়েছে।

তবে ১৫ দিন আগে (২৯ এপ্রিল) এনসিপির ফেসবুক পেজে আরও একটি অনুমোদিত কমিটি প্রকাশ করা হয়। ২-৩ ঘণ্টা পরই ওই কমিটি ফেসবুক পেজ থেকে সরিয়ে নেওয়া হয়। তবে ওই কমিটি বিলুপ্ত বা স্থগিত করার কোনো নোটিশ দেওয়া হয়নি। সেই কমিটিতে মাছুম বিল্লাহকে আহ্বায়ক এবং আলমগীর হোসেনকে সদস্যসচিব মনোনীত করা হয়েছিল।

মঙ্গলবার (১২ মে) সকাল ৮টার দিকে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন অনুমোদিত কমিটি প্রকাশ করা হয়। এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এ কমিটির অনুমোদন দেন।

নতুন কমিটির অন্যরা হলেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম; যুগ্ম আহ্বায়ক মামুন হোসেন, আব্দুর রহমান ভূঁইয়া, জিএম জাকারিয়া, আনোয়ার হোসেন ও মো. আলমগীর; সিনিয়র যুগ্ম সদস্যসচিব আলমগীর হোসাইন; যুগ্ম সদস্যসচিব মাহমুদুন্নবী টিটু, মোবারক হোসেন, ছফি উল্লাহ, মো. ইব্রাহিম খলিল, এম ফারভেজ, আনোয়ার হোসেন আরিফ, আনোয়ার হোসেন ও মীর মোহাম্মদ শুভ; সাংগঠনিক সম্পাদক ইউছুফ হাসান; সহ-সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, আব্দুল আহাদ ফারাবি, রাসেদ হাসান ও আবুল হাসনাত সুমন; সদস্য জাফর আহমেদ ভূঁইয়া, আনোয়ার হোসেন, নাজমুল হাসান, সুমন হোসেন, আবু বকর, সাইফুল ইসলাম, ইব্রাহিম খলিল, আব্দুল কাদের, গাজী হুমায়ুন কবির, সুলতানা রাজিয়া, শারমিন আক্তার ও রিয়াজ উদ্দিন খান।

নতুন কমিটি প্রকাশ হওয়ার পর পূর্বের কমিটির সদস্যসচিব আলমগীর হোসেন বলেন, “প্রকাশিত এ কমিটি অসাংগঠনিক। লক্ষ্মীপুরের যারা কেন্দ্রের দায়িত্বশীল, তারা মাঠপর্যায়ে খোঁজখবর নিয়ে কমিটি দিলে ভালো হতো। একটি নতুন সংগঠনে শুরুতেই সংকট তৈরি হয়েছে।”

এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক আরমান হোসাইন বলেন, “প্রথম কমিটি ঘোষণার পর কয়েকজনকে নিয়ে মতবিরোধ দেখা দেয়। পরে দুই ঘণ্টার মধ্যে ওই কমিটি স্থগিত করা হয়েছিল। এখন সবার মতামতের ভিত্তিতে নতুন করে কমিটি প্রকাশ করা হয়েছে।”

আরএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝