ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সাপের কামড়ে শিশুর মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১০:৪৪ এএম আপডেট: ১২.০৫.২০২৬ ৩:৪৪ পিএম
X
Advertisement

চট্টগ্রামের ফটিকছড়িতে মায়ের সঙ্গে পানি আনতে গিয়ে সাপের কামড়ে মো. আয়াত (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার নাজিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তৈয়্যবিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। 

নিহত আয়াত ওই এলাকার রবিউল হোসেনের ছেলে।

জানা যায়, সোমবার সন্ধ্যায় আয়াত তার মার সঙ্গে বাড়ির সামনে টিউবওয়েল থেকে পানি আনতে যায়। সে সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে মায়ের চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে শিশুটিকে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেওয়ার পর পরই শিশুটি মারা যায়।

নিহত শিশুর চাচা মুহাম্মদ শওকত বলেন, 'সাপে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গেই আমরা মোটরসাইকেলে করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে রক্ত পরীক্ষা করতে গিয়ে সময় নষ্ট করা হয়। পরে চমেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ইউএন/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement