ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
খালে গোসল করতে নেমে নিখোঁজ ২ কিশোরের মরদেহ উদ্ধার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১১:৪৯ এএম আপডেট: ১২.০৫.২০২৬ ১১:৫১ এএম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খালে গোসল করতে নেমে পানিতে নিখোঁজ দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে পানিতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। 

নিহতরা হলো- মনির ও শুভ। তারা বার্মাস্ট্যান্ড এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়দের দেয়া তথ্যে জানা যায়, সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ড এলাকায় ডিএনডি ক্যানেলে গোসল করতে নামে দুই কিশোর। একপর্যায়ে তারা পানির নিচে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পায়নি। মঙ্গলবার সকাল ৬টার দিকে স্থানীয়রা ক্যানেলের পানিতে দুই কিশোরের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মাসুম বিল্লাহ বলেন, 'মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়।'

এসএস/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝