ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ভারতের অভ্যন্তরীণ বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬, ১০:০৮ পিএম
ফাইল ছবি
X

ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভারত যদি তাদের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চায়, তবে তা তাদের অভ্যন্তরীণ বিষয়।

সোমবার (১১ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে লবণ চাষীদের জীবনমান উন্নয়ন সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

ভারতের পশ্চিমবঙ্গে সীমান্ত পরিস্থিতি ও কাঁটাতারের বেড়া নির্মাণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে তিনি এখনো কোনো তথ্য জানেন না। তিনি বলেন, এটা তাদের অভ্যন্তরীণ বিষয়।

তিনি আরও উল্লেখ করেন, সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ভারতের কোনো অঙ্গরাজ্যে সরকার পরিবর্তন বা অভ্যন্তরীণ প্রশাসনিক সিদ্ধান্ত বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে প্রভাব ফেলে না। বাংলাদেশ কেবল ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সংখ্যালঘু নির্যাতন সংক্রান্ত বিভিন্ন তথ্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে পুরোনো ও বিভ্রান্তিকর ভিডিও ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে। বর্তমানে এ ধরনের কোনো ঘটনার সত্যতা বা এর বাংলাদেশে কোনো নেতিবাচক প্রভাব পড়ার মতো তথ্য সরকারের কাছে নেই। তিনি জনগণকে এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

লবণ শিল্প প্রসঙ্গে তিনি বলেন, দেশে লবণ শিল্পে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং স্থানীয় চাষীদের স্বার্থ রক্ষায় সরকার উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে লবণের ন্যায্য মূল্য নির্ধারণের উদ্যোগ নিয়েছে। কৃষি মন্ত্রণালয় বর্তমানে লবণ চাষীদের উৎপাদন ব্যয় পর্যালোচনা করছে।

তিনি আরও বলেন, যথাযথ তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এমন সিদ্ধান্ত নেওয়া হবে যাতে দেশ লবণ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারে এবং চাষীরা ক্ষতিগ্রস্ত না হন।

আরএন



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝