ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
প্রথম প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা ২৬ শতাংশ বৃদ্ধি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬, ৮:১৩ পিএম
X

দেশের আবাসন খাতভিত্তিক শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি–মার্চ ২০২৬) আর্থিক ফলাফল প্রকাশ করেছে। এই সময়ে প্রতিষ্ঠানটির কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ১৯ কোটি ৬০ লাখ টাকা (১৯৬ মিলিয়ন টাকা), যা গত বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেশি।

প্রকাশিত তথ্যে জানা গেছে, আলোচ্য প্রান্তিকে ডিবিএইচ-এর শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ০.৯৭ টাকা, যেখানে গত বছরের একই সময়ে তা ছিল ০.৭৭ টাকা। একই সময়ে কোম্পানিটির নিট সুদজনিত আয় ৩১ শতাংশ এবং পরিচালন আয় ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, প্রথম প্রান্তিক শেষে মোট খেলাপি ঋণ (এনপিএল) দাঁড়িয়েছে মোট পোর্টফোলিওর প্রায় ১ শতাংশের কাছাকাছি, যা দেশের আর্থিক খাতে অন্যতম নিম্ন হার হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়া ডিবিএইচ টানা ২০ বছর ধরে ‘এএএ’ (ট্রিপল এ) ক্রেডিট রেটিং ধরে রেখেছে।

৩১ মার্চ ২০২৬ পর্যন্ত কোম্পানিটির মোট ঋণ পোর্টফোলিও দাঁড়িয়েছে ৪ হাজার ৫৩৮ কোটি টাকা এবং আমানতের পরিমাণ ৪ হাজার ৬১৮ কোটি টাকা। প্রতিষ্ঠানটি প্রচলিত ও ইসলামিক শরিয়াহভিত্তিক উইংয়ের মাধ্যমে গৃহঋণসহ বিভিন্ন আর্থিক সেবা প্রদান এবং মেয়াদী ও মুদারাবা আমানত সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে।

ত্রৈমাসিক ফলাফলের বিষয়ে ডিবিএইচ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিমুল বাতেন বলেন, “এই অর্জন আমাদের দক্ষ ব্যবস্থাপনা ও গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। প্রতিকূল সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতিতেও আমরা ঋণের গুণগত মান, সেবার উৎকর্ষতা ও আর্থিক স্থিতিশীলতা ধরে রাখতে সক্ষম হয়েছি।”


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝