ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নোয়াখালীতে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬, ৭:২১ পিএম
X

নোয়াখালীর হাতিয়া ও কবিরহাট উপজেলায় পৃথক ঘটনায় দুই দিনে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। এসব ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (১১ মে) সকাল ৯টার দিকে হাতিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চরলইট্রা গ্রামে বসতঘরের পাশের পুকুরে ডুবে নুসরাত বেগম মরিয়ম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়। পরে বেলা ১১টার দিকে পরিবারের সদস্যরা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন। মরিয়ম স্থানীয় বাসিন্দা মিরাজের মেয়ে।

এর আগে রোববার ভোরে হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নে পুকুরে ভাসমান অবস্থায় সাইমুন (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সে ওই এলাকার মো. ফরিদের ছেলে। পরিবারের সদস্যরা জানান, শনিবার বিকেল থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরে ভোরে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ পাওয়া যায়।

অন্যদিকে, সোমবার সকালে কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে খেলতে গিয়ে মাটি কাটার ফলে তৈরি হওয়া গর্তের পানিতে ডুবে নিহত হয় দুই শিশু—নিহা (৩) ও জান্নাত (৫)। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহা স্থানীয় জোবায়েদের মেয়ে এবং জান্নাত ইউসুফের মেয়ে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, “ঘটনাগুলো দুর্ঘটনাজনিত। কোনো অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।”

এমআর/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝