ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সীমান্তে কাঁটাতার নির্মাণ: শুভেন্দু সরকারের নতুন নির্দেশনা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬, ৬:৫৩ পিএম আপডেট: ১১.০৫.২০২৬ ৬:৫৯ পিএম
X

পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ৪৫ দিনের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর হাতে জমি হস্তান্তরের অনুমোদন দিয়েছে সরকার।

সোমবার (১১ মে) রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনীয়া, নিশীথ প্রামানিক ও ক্ষুদিরাম টুডু।

এদিন পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, এটি আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন। তাই প্রথম দিনই আমরা বিএসএফের সীমান্ত সুরক্ষার জন্য জমি হস্তান্তর প্রক্রিয়া অনুমোদন করেছি।

তিনি আরও বলেন, আজ থেকেই জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্য সচিবকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। ৪৫ দিনের মধ্যে বিএসএফের প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে।

শুভেন্দু আরও বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন সরকার গঠনের সঙ্গে সঙ্গেই আমরা আয়ুষ্মান ভারতের সঙ্গে যুক্ত হবো। আজ থেকে আমরা আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত হলাম।

মমতা ব্যানার্জীর সরকারের সময় যেসব সামাজিক প্রকল্প চালু ছিল, সেগুলো বাতিল করা হচ্ছে না বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আগে চালু থাকা সমস্ত প্রকল্প বহাল থাকবে। তবে অ-ভারতীয় বা মৃত কেউ এই সব প্রকল্পের সুবিধা পাবেন না।

আরএন



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝