ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ফারুক নিহত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬, ৬:২৩ পিএম
X
Advertisement

হবিগঞ্জের বাহুবলে সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মনিরুজ্জামান খান ফারুক (৫০) নিহত হয়েছেন।

সোমবার (১১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল মোহনা কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক উপজেলার সাহাপুর গ্রামের মৃত উস্তার মিয়ার ছেলে এবং উপজেলা বিএনপির সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে মিরপুর এলাকায় নিজ বাসায় ফেরার পথে একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে বাহুবল মডেল থানা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ থানায় নেওয়া হয়। দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায় বলে জানা গেছে।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার পর এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এদিকে মনিরুজ্জামান ফারুকের মৃত্যুতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নম্বর ভাদেশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ছিলেন বলেও জানা গেছে।

এসএমআর/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement