ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পদ্মায় এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ১
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬, ৬:০৩ পিএম
X

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে দৌলতদিয়া নৌপুলিশের বিশেষ অভিযানে প্রায় এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় এক জেলেকে আটক করা হয়।

সোমবার (১১ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা।

নৌপুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহার নেতৃত্বে এসআই অলক মজুমদার, এএসআই মো. জামাল উদ্দিন ভূঁইয়াসহ সঙ্গীয় ফোর্স দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দিনব্যাপী অভিযান পরিচালনা করেন। অভিযানের মূল লক্ষ্য ছিল পদ্মা নদীতে অবৈধ কারেন্ট জাল পেতে ফেরি ও লঞ্চ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি প্রতিরোধ এবং জাটকা সংরক্ষণ কার্যক্রম জোরদার করা।

অভিযান চলাকালে নদী থেকে প্রায় এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সময় কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অভিযোগে এক জেলেকে হাতেনাতে আটক করা হয়।

আটক জেলে মো. মাসুদ প্রামাণিক (২০) গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সিদ্দিক কাজী পাড়ার বাসিন্দা ও মো. শহিদ কাজীর ছেলে।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, “ইলিশ সম্পদ রক্ষা ও জাটকা সংরক্ষণে সরকারের কর্মসূচি বাস্তবায়নে নৌপুলিশ বদ্ধপরিকর। আটক জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

এসআই/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝