Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper
BREAKING: সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ      প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      

মেডিকেল কলেজ মুন্সীগঞ্জ সদরেই হবে: এমপি রতন

প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৫:৩০ পিএম   (ভিজিট : ১৫৫)

“মুন্সীগঞ্জ স্বাস্থ্যব্যবস্থা: বর্তমান থেকে ভবিষ্যৎ” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মুন্সীগঞ্জ জেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন।

তিনি বলেন, “মেডিকেল কলেজ মুন্সীগঞ্জ সদরেই হবে। জেলার মানুষকে উন্নত স্বাস্থ্যসেবা দিতে সদর উপজেলাকে কেন্দ্র করেই স্বাস্থ্যখাতের বড় প্রকল্প বাস্তবায়ন করা হবে।”

তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চিকিৎসক, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

ড্যাব মুন্সীগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ডা. কে এম ফারুকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু।

এসময় আরও বক্তব্য রাখেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. কে এম মজিবুল হক, জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহমদ, মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. এম এ মালেক মুরাদ, সাবেক কাউন্সিলর শফিকুল হাসান তুষার, সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম হীরা এবং জুলাই যোদ্ধা রায়হান রাব্বী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. দেওয়ান নিজাম উদ্দিন আহমেদ (হেলাল)। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা ড্যাবের সদস্যসচিব ডা. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ড্যাবের দপ্তর সম্পাদক ডা. মো. নাঈম খান।

এছাড়াও উপস্থিত ছিলেন নারীনেত্রী নুর-ই-জান্নাত রোশনী, হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আরিফুজ্জামান, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ কনসালট্যান্ট মো. সাঈদ হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জের সভাপতি সাংবাদিক মোজাম্মেল হোসেন সজল, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলজার হোসেন, সাংবাদিক মঈনুদ্দিন সুমন, ভবতোষ নুপুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এমএইচ/আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close