ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
যশোরে ট্রেনের ধাক্কায় ট্রাকচালক নিহত, আহত ১
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬, ৫:৪৭ পিএম
X

যশোরের অভয়নগর উপজেলায় ট্রেনের ধাক্কায় কয়লাবাহী একটি ট্রাকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকের হেলপার।

রোববার দুপুরে উপজেলার ভাঙ্গাগেট এলাকায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনোয়ার হোসেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোহাম্মদ আলীর ছেলে। আহত হেলপার রায়হানকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেট্রো-ট ১৮-৭৮৩৬ নম্বরের একটি কয়লাবাহী ট্রাক ভাঙ্গাগেট এলাকার আকিজ এসেনশিয়ালের কয়লা ডিপোর দিকে যাচ্ছিল। এ সময় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহীগামী মহানন্দা মেইল ট্রেন ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশের খাদে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই চালক মনোয়ার হোসেন নিহত হন। গুরুতর আহত হন হেলপার রায়হান।

এলাকাবাসীর অভিযোগ, রেলক্রসিংটি দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় রয়েছে। সেখানে কোনো গেটম্যান বা কার্যকর সংকেত ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, দুর্ঘটনার পর কিছু সময় ওই রুটে ট্রেন চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এসকেআর/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝