নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বসতবাড়িতে রান্নাঘরের গ্যাসের লিকেজে থেকে আগুন লেগে বিস্ফোরণে একই পরিবারের তিন শিশুসহ পাঁচ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে রাজধানীর জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়েছে।
রোববার ভোরে ফতুল্লার গিরিধারা এলাকায় শাহজাহান মিয়ার মালিকানাধীন ৮ তলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- সবজি বিক্রেতা কালাম (৪৭), তার স্ত্রী সালমা (৩৫), ছেলে মুন্না (১২), দুই মেয়ে মুন্নি (১০) ও কথা (৫)। দগ্ধরা সকলেই আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার বরুকদিয়া।
উদ্ধারকারী রাকিব বলেন, 'ভোরের দিকে ওই বাসার সামনে থেকে তাদেরকে জাতীয় বার্ণ ইনস্টিটিউটে নিয়ে আসেন।'
দগ্ধ সালমা বেগম বরাত দিয়ে তিনি বলেন, 'তারা সবাই ঘুমিয়ে ছিলেন।'
কর্তা কালাম বলেন, 'ভোরে চুলা ধরাতেই বিকট শব্দ হয়ে গোটা ঘরে আগুন লেগে যায়। পরে কোনো রকম রুম থেকে বের হই।'
বার্ণ ইনিস্টিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, 'দগ্ধ পাঁচ জন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।'
এসএস/এমএ