ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
অনিয়মের অভিযোগে ধামইরহাটে হাট ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ৮:৪২ পিএম
X

নওগাঁর ধামইরহাটে একটি সাপ্তাহিক হাটের ইজারা প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। 

শনিবার (৯ মে) দুপুর ২টার দিকে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শতাধিক মানুষ অংশ নেন।

‘ধামইরহাটের সচেতন ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি পৌরসভার বৃহত্তর সাপ্তাহিক হাট ইজারার জন্য দরপত্র আহ্বান করা হলেও একটি সিন্ডিকেটের মাধ্যমে প্রতিযোগিতা সীমিত করা হয়। তাদের অভিযোগ, অনেক আগ্রহী দরদাতাকে সিডিউল কিনতে দেওয়া হয়নি।

বক্তারা আরও দাবি করেন, সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে কম দামে একমাত্র দরদাতাকে ইজারা দেওয়া হয়েছে, ফলে সরকার রাজস্ব হারিয়েছে। তারা অবিলম্বে বর্তমান ইজারা বাতিল করে নতুন করে সিডিউল বিক্রি এবং স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় হাট ইজারা দেওয়ার দাবি জানান।

কর্মসূচিতে বক্তব্য দেন ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রুহেল হোসেন, আলমপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক রিভেন সরকার, ব্যবসায়ী রানা হোসেন ও মনিরুল ইসলাম।

এ বিষয়ে ধামইরহাট পৌরসভার প্রশাসক প্রশান্ত চক্রবর্তী বলেন, “একটি পক্ষ খাস আদায়ের অপচেষ্টায় হাটের টেন্ডার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেছিল। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে একমাত্র দরদাতা সিডিউল জমা দেন এবং সরকারি ইজারা মূল্যের চেয়ে বেশি দরেই ইজারা প্রদান করা হয়েছে। তাই অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন।”

কেকেএইচ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝