ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রূপগঞ্জে তুলা কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৬:৪১ পিএম
X
Advertisement

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন-ভাতার দাবিতে একটি রপ্তানিমুখী তুলা কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। উত্তেজিত শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ঘণ্টাব্যাপী সড়ক অবরোধের ফলে বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, এতে যাত্রী সাধারণ থেকে শুরু করে পথচারীরা চরম ভোগান্তির শিকার হন।

বুধবার (৬ মে) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার যাত্রামুড়া স্লুইসগেট এলাকার নোবেল কটন স্পিনিং মিলস লিমিটেড কারখানার শ্রমিকদের মধ্যে এই অসন্তোষ দেখা দেয়।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, নোবেল কটন স্পিনিং মিলস লিমিটেড কারখানায় তুলা থেকে সুতা উৎপাদন করা হয়। এ কারখানায় প্রায় ৭০০-এর বেশি শ্রমিক কাজ করেন। মালিকপক্ষ ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের কথা বলে বারবার সময়ক্ষেপণ করছিলেন। বেতন-ভাতা না পেয়ে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। মুদিখানা ও মনিহারি দোকানিরা বাকিতে পণ্য দিচ্ছেন না, আর বাড়িওয়ালারাও ভাড়া পরিশোধের জন্য চাপ দিচ্ছেন। এমন অবস্থায় শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকে যায়। বাধ্য হয়ে তারা নারায়ণগঞ্জ শ্রমিক ফেডারেশন ইউনিয়নে অভিযোগ জানান। ওই সময় মালিকপক্ষ মে মাসের ৬ তারিখ বেতন-ভাতা পরিশোধের প্রতিশ্রুতি দেয়।

প্রতিশ্রুতি অনুযায়ী শ্রমিকরা বুধবার সকালে কাজে যোগদানের আগে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানান। এ সময় মালিকপক্ষ জানিয়ে দেয় যে তারা বেতন-ভাতা দিতে পারবে না। পরে শ্রমিকরা বাধ্য হয়ে বকেয়া আদায়ের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে দুপুরে তারা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেন। এতে সড়কের উভয় পাশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রী ও পথচারীরা চরম দুর্ভোগে পড়েন।

খবর পেয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এইচ.এম. সালাউদ্দিনসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের শান্ত করেন। এ সময় মালিকপক্ষ বৃহস্পতিবার সকালে বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দেয়।

আরও অভিযোগ করে শ্রমিকরা বলেন, মালিকপক্ষের পক্ষে স্থানীয় আব্দুল লতিফ নামের এক ব্যক্তি শ্রমিকদের নানা ধরনের হুমকি-ধমকি দেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান শ্রমিকরা।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এইচ.এম. সালাউদ্দিন বলেন, শ্রমিকদের বুঝিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মালিকপক্ষ বকেয়া বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিয়েছে।

এসএম/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement