ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
জামালপুরে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৫:০৮ পিএম
X

জামালপুরের বকশীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে নকল সিগারেট তৈরির দায়ে উত্তম মোদক (৫০) নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৬ মে) দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের মোদকপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের এসব নকল সিগারেট উদ্ধার করে ভোক্তা অধিকার অধিদপ্তর।

জানা গেছে, মোদকপাড়া এলাকার সুনীল মোদকের ছেলে উত্তম মোদক প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট তৈরি করে ব্যবসা করে আসছিলেন। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জামালপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম দুপুরে মোদকপাড়ায় অভিযান পরিচালনা করেন।

এ সময় ১ লাখ ২১ হাজার ২০০ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়। পরে উত্তম মোদককে ২০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে সিগারেটগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

সহকারী পরিচালক শরিফুল ইসলাম বলেন, জনস্বার্থে আমাদের অভিযান চলমান থাকবে।

এলএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝