ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দুই দশক পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৯:৪৪ এএম
X

দীর্ঘ দুই দশক তথা ২০ বছর পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পা রাখলো আর্সেনাল। বুকায়ো সাকার একমাত্র গোলেই দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে।

মিকেল আর্তেতার দল গত মৌসুমেও সেমিফাইনালে খেলেছিল। তবে সেবারের চ্যাম্পিয়ন পিএসজির কাছে হেরে আর ফাইনালে ওঠা হয়নি। কিন্তু এবার আর সেই ভুলের পুনরাবৃত্তি হয়নি। প্রথম লেগ শেষে ১-১ সমতায় থাকায় এমিরেটসে দ্বিতীয় লেগের শুরুটা ছিল উত্তেজনাপূর্ণ।

প্রথমার্ধে খুব বেশি পরিষ্কার সুযোগ তৈরি না হলেও ৪৪তম মিনিটে সাকা গোল করে ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন। ইয়ান অবলাকের সেভ করা শট থেকে বল পেয়ে সহজেই জালে জড়ান তিনি। গোলটির পেছনে ভালো ভূমিকা ছিল লিয়ার্দো ট্রোসার্ড ও ভিক্টর গিওকেরেস।

অ্যাটলেটিকো মাদ্রিদও কিছু সুযোগ তৈরি করেছিল। প্রথমার্ধে ডেকলান রাইস শেষ মুহূর্তের ট্যাকলে জিওলিয়ানু সিমিওনেকে গোল করা থেকে বঞ্চিত করেন। বিরতির পর গ্যাব্রিয়েল মাগালহায়েস প্রতিরোধ গড়ে তোলেন, যখন সিমিওনে গোলরক্ষক ডেভিড রায়াকে কাটিয়ে উঠেছিলেন।

দ্বিতীয়ার্ধে ভিক্টর গিয়োকেরেস একটি সহজ সুযোগ মিস করেন। ইয়েরো হিনক্যাপির ক্রস থেকে পাওয়া বল বাইরে পাঠান তিনি। তবে সেটি শেষ পর্যন্ত বড় প্রভাব ফেলেনি।

শেষ পর্যন্ত আর্সেনাল প্রতিপক্ষকে সামলে রেখে ২০০৬ সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে জায়গা করে নেয়, যেখানে তারা মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ অথবা পিএসজির।

আগামী ৩০ মে বুদাপেস্টে অনুষ্ঠিত হবে এই মহারণ, যেখানে প্রথমবারের মতো শিরোপা জয়ের সুযোগ থাকছে গানার্সদের।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝