ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বুড়িমারী সীমান্তের ভুট্টাখেত থেকে ভারতীয় ড্রোন উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৭:২৩ পিএম
X

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তের শূন্যরেখা এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক উড্ডয়ন করা একটি ড্রোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

মঙ্গলবার (৫ মে) দুপুরে স্থানীয় কৃষকদের সহায়তায় ড্রোনটি উদ্ধার করা হয়। বর্তমানে এটি বিজিবির হেফাজতে রয়েছে।

সীমান্ত সূত্র ও বিজিবি জানায়, ৮৪১ নম্বর প্রধান পিলারের উপপিলার-৮ এর নিকটবর্তী বুড়িমারী ইউনিয়নের মুগলিবাড়ী সীমান্ত এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখার প্রায় ১০ গজ ভেতরে বিএসএফের ৯৮ ব্যাটালিয়নের হিমালয় ক্যাম্পের একটি টহল দল ড্রোন উড্ডয়ন করে ভিডিও ধারণ করছিল।

এ সময় হঠাৎ ড্রোনটি বিকল হয়ে শব্দ করে পার্শ্ববর্তী একটি ভুট্টাখেতে আছড়ে পড়ে। এতে সেখানে অবস্থানরত স্থানীয় কৃষকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। পরে বিজিবিকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ড্রোনটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।

বুড়িমারী বিজিবি কোম্পানি সদর ক্যাম্পের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ড্রোনটি বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “ড্রোন উদ্ধারের বিষয়টি লোকমুখে জেনেছি।”

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, বিএসএফের পক্ষ থেকে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয়েছে। ড্রোনটি বিজিবির হেফাজতে রয়েছে বলে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝