ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গুলিবিদ্ধ ডাকাত সর্দার রাজুর ওপর হাসপাতালে নেওয়ার পথে ফের হামলা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৭:১৪ পিএম
X
Advertisement

আন্তঃজেলা ডাকাত সর্দার রাজু ওরফে ‘গলাকাটা রাজু’র ওপর গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আবারও হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে খুলনার লবণচরা থানাধীন কুবা মসজিদ এলাকায় স্থানীয় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে রাজু (৩৫) আহত হন। তার পেটের বাম পাশ দিয়ে গুলি ঢুকে পিঠ দিয়ে বের হয়ে যায়। গুলিবিদ্ধ হওয়ার পর তিনি একটি বাড়িতে আশ্রয় নেন এবং পরে বিভিন্ন মাধ্যমে চিকিৎসার চেষ্টা করা হয়।

অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ১২টার দিকে পুলিশ পাহারায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

এ সময় রাত সাড়ে ১২টার দিকে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় অ্যাম্বুলেন্সটি পৌঁছালে আবারও হামলার চেষ্টা চালানো হয়। হামলাকারীরা অ্যাম্বুলেন্স লক্ষ্য করে ৪-৫টি গুলি ছোড়ে বলে জানায় পুলিশ। তবে হাইওয়ে পুলিশের উপস্থিতিতে হামলাকারীরা পালিয়ে যায়।

পুলিশ জানায়, পরবর্তীতে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিরাপত্তা নিশ্চিত করে অ্যাম্বুলেন্সটি গন্তব্যে পৌঁছে দেয়।

লবণচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেন বলেন, ঘটনাটি রহস্যজনক। আহত রাজুর বিরুদ্ধে বিভিন্ন জেলায় ডাকাতি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. জাফর আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায় এবং পরে অ্যাম্বুলেন্সটি নিরাপদে গন্তব্যে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢামেক হাসপাতালে রাজুর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।

এসএমএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement