ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
এআই ফিল্মমেকিং কম্পিটিশনের নিবন্ধন শুরু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৬:৩৮ পিএম আপডেট: ০৫.০৫.২০২৬ ৬:৫৫ পিএম
X
Advertisement

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর চলচ্চিত্র নির্মাণে তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে শুরু হয়েছে “বানাই (banAI): এআই ফিল্মমেকিং কম্পিটিশন ২০২৬”। ‘লোকালাইজিং ভিজ্যুয়াল মডেলস’ প্রতিপাদ্যকে সামনে রেখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) পরিচালিত গবেষণা ও উন্নয়নমূলক উদ্যোগ EBLICT প্রকল্পের রিসার্চ উইং ব্রেইনল্যাব এই প্রতিযোগিতার আয়োজন করেছে।

প্রতিযোগিতায় মোট ১,০০,০০০ (এক লক্ষ) টাকা পুরস্কার দেওয়া হবে। এতে প্রথম স্থান অধিকারী পাবেন ৫০,০০০ টাকা, দ্বিতীয় স্থান ২৫,০০০ টাকা, তৃতীয় স্থান ১৫,০০০ টাকা এবং চতুর্থ স্থান ১০,০০০ টাকা।

আয়োজকদের মতে, বর্তমান এআই ভিজ্যুয়াল মডেলগুলোর স্থানীয় বৈশিষ্ট্যের সীমাবদ্ধতা দূর করে বাংলাদেশকেন্দ্রিক কনটেন্ট তৈরির নতুন ধারা গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। পাশাপাশি এআই প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা, প্রকৃতি ও সমসাময়িক বাস্তবতাকে আরও বাস্তবসম্মতভাবে উপস্থাপন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

প্রতিযোগিতার নিবন্ধন ইতোমধ্যে শুরু হয়েছে এবং শেষ তারিখ ৩১ মে ২০২৬। আগ্রহীরা bangla.gov.bd/brainlab/banai ঠিকানায় নিবন্ধন করতে পারবেন।

অংশগ্রহণকারীদের ২ থেকে ৫ মিনিট দৈর্ঘ্যের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করতে হবে, যেখানে গল্প, ভিজ্যুয়াল, সাউন্ড ডিজাইন বা সম্পাদনায় এআই ব্যবহারের বিষয়টি বাধ্যতামূলক। চলচ্চিত্রে একটি সুসংগঠিত গল্প বা ধারণা থাকতে হবে এবং বাংলাদেশের প্রেক্ষাপট স্পষ্টভাবে ফুটে উঠতে হবে। এছাড়া, নির্মাণ প্রক্রিয়ায় কীভাবে এআই ব্যবহার করা হয়েছে তার সংক্ষিপ্ত ব্যাখ্যাও জমা দিতে হবে।

আয়োজকরা জানিয়েছেন, এই প্রতিযোগিতার মাধ্যমে দেশে এআই-নির্ভর সৃজনশীল শিল্পচর্চা আরও বিস্তৃত হবে এবং নতুন প্রজন্ম আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশকেন্দ্রিক গল্প বলার নতুন সুযোগ পাবে।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement