Sunday | 21 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Sunday | 21 June 2026 | Epaper
BREAKING: সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ-মুনিরও      প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যাচ্ছেন আজ      দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর      হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ৮৮৭      টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে ৪ জনের মৃত্যু      প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন      নতুন নিয়মে বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন      

অপো নিয়ে এলো শ্যুট অ্যান্ড উইনের আকর্ষণীয় অফার

প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১০:২৮ এএম   (ভিজিট : ২৩)

বিশ্বজুড়ে যখন ফুটবল উন্মাদনা তুঙ্গে, তখন শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো নিয়ে এসেছে তাদের বিশেষ বিশ্বকাপ ক্যাম্পেইন ‘শ্যুট অ্যান্ড উইন- মেক ইউর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট উইথ অপো’। এই ক্যাম্পেইনের মাধ্যমে ক্রেতারা আকর্ষণীয় উপহার জিতে নিতে পারবেন, উপভোগ করতে পারবেন বিশেষ ছাড়।

এই ক্যাম্পেইনের আওতায়, ক্রেতারা একটি অপো স্মার্টফোন কিনে, মাই অপো অ্যাপ ডাউনলোড করে এবং নির্ধারিত অপো শো-রুমে ভিজিট করে একটি ফুটবলভিত্তিক চ্যালেঞ্জে অংশ নেওয়ার সুযোগ পাবেন। অংশগ্রহণকারীরা গোল করার জন্য চারটি সুযোগ পাবেন। 

অন্যদিকে, অপো রেনো সিরিজের যেকোনো স্মার্টফোন ক্রেতারা পাবেন দ্বিগুন আনন্দ, তাদের জন্য থাকছে মোট আটটি কিকের সুযোগ।

এতে সফল অংশগ্রহণকারীদের জন্য আকর্ষণীয় উপহার রয়েছে। প্রথম কিকে গোল করতে পারলে পাওয়া যাবে হ্যান্ড ব্যান্ড, দ্বিতীয় কিকে রিস্ট ব্যান্ড, তৃতীয় কিকে কি-রিং ও চতুর্থ কিকে গোল করলে পাওয়া যাবে ক্যাপ। এছাড়াও, ফুটবলপ্রেমীরা অপোর অনলাইন কনটেস্টে অংশ নিয়ে জিতে নিতে পারবেন অপো রেনো১৫ এফ ফাইভজি, অপো প্যাড এসই ও এনকো বাডস৩ প্রো’র মতো আকর্ষণীয় পুরস্কার।

ক্যাম্পেইনের উদ্দীপনা আরও বাড়াতে নির্বাচিত অপো আইওটি পণ্যে থাকছে সর্বোচ্চ ৩,০০০ টাকা পর্যন্ত ছাড়। আরও রয়েছে ও’লাইক টিডব্লিউএস টি১১৪ লাইটে ৩০০ টাকা, ও’লাইক টিডব্লিউএস টি৩০২ ও ও’লাইক এফডব্লিউ৩ অ্যামোলেড স্মার্ট ওয়াচে ৫০০ টাকা, ও’লাইক এফএম০৩ স্মার্ট ওয়াচ, অপো এনকো বাডস৩ প্রো ও অপো এনকো এয়ার৪-এ ১,০০০ টাকা, অপো প্যাড এসই-তে (১২৮ জিবি + ৬ জিবি) ১,৫০০ টাকা, অপো ওয়াচ এক্স২ মিনিতে ২,০০০ টাকা এবং অপো ওয়াচ এক্স২-তে ৩,০০০ টাকা ছাড়।

এই ক্যাম্পেইন বাংলাদেশের নির্বাচিত অপো শো-রুমগুলোতে চালু রয়েছে। এর মধ্যে রয়েছে অপো পার্ক স্টোর (যমুনা ফিউচার পার্ক), মতিঝিল ফ্ল্যাগশিপ স্টোর, অপো মোবাইল মেলা বাড্ডা, বেটা কোম্পানি শপ বসুন্ধরা, নারায়ণগঞ্জ ফ্ল্যাগশিপ স্টোর, জিবি স্টোর চট্টগ্রাম ও ময়মনসিংহ ফ্ল্যাগশিপ স্টোর। 

আরও বিস্তারিত জানতে অপো বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/OPPOBangladesh ভিজিট করুন ও অনলাইন কনটেস্টে অংশ নিতে অপো বাংলাদেশের অফিসিয়াল সাইট https://oppoworldcupmoment.com/ ভিজিট করুন।

এমএ




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close