ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৮:১৫ পিএম আপডেট: ১২.০৬.২০২৬ ৯:১২ পিএম
X

হঠাৎ করেই বিশ্বজুড়ে মেটার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং মেসেঞ্জারে বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে। এতে অনেক ব্যবহারকারীর আইডি স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায়, আবার কেউ কেউ লগইন করতে না পারা এবং ফিড লোডিং সমস্যার মুখোমুখি হন।

আউটেজ ট্র্যাকিং সাইট ফাস্টডাউন বাংলাদেশ সময় শুক্রবার (১২ জুন) রাত প্রায় ৮টার দিকে জানায়, গত ২৪ ঘণ্টায় প্রায় ৫ হাজার ৭০০ জন ব্যবহারকারী ফেসবুক ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন।

এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন থেকে সর্বোচ্চ সংখ্যক ব্যবহারকারী এ বিষয়ে রিপোর্ট করেছেন।

কী কারণে এই বিভ্রাট ঘটেছে, তা এখনো জানা যায়নি। কতক্ষণ এই সমস্যা চলবে, সে বিষয়েও কোনো তথ্য দেয়নি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী নিজেদের ভোগান্তির কথা জানাচ্ছেন। কেউ লগইন করতে পারছেন না, আবার কেউ ফিড লোডিং সমস্যার মুখোমুখি হচ্ছেন।

বিষয়টি নিয়ে এখনো মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে বলে ধারণা করা হচ্ছে।

ফেসবুক ব্যবহারকারীদের আপাতত ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝