ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ধীরে ধীরে সচল হচ্ছে ফেসবুক-মেসেঞ্জার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৯:১১ পিএম আপডেট: ১৩.০৬.২০২৬ ১২:২৬ এএম
X

বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে ফেসবুক-মেসেঞ্জার। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমটি ব্যবহারে সাময়িক সমস্যার মুখে পড়েন।

শুক্রবার (১২ জুন) রাত প্রায় ৮টার দিকে এই সমস্যা দেখা দেয় বলে অভিযোগ করেন ব্যবহারকারীরা। ওই সময় অনেকেই ফেসবুকে প্রবেশ করতে না পেরে বিভ্রান্ত হয়ে পড়েন। একই সঙ্গে মেসেঞ্জার সেবাও বিঘ্নিত হয়।

ব্যবহারকারীরা ফেসবুকে লগইন করার চেষ্টা করলে “Sorry, something went wrong” লেখা একটি এরর মেসেজ দেখতে পান। এতে সাময়িকভাবে বিশ্বব্যাপী অনিশ্চয়তা ও বিভ্রান্তি তৈরি হয়।

প্রায় ৪০ মিনিট পর থেকে ধীরে ধীরে সেবাগুলো আবার স্বাভাবিক হতে শুরু করে বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি মেটা।





Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝