ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে প্রবাসীর স্বর্ণ ছিনতাই
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১:১৯ পিএম আপডেট: ০৫.০৫.২০২৬ ৩:৪৪ পিএম
X

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক প্রবাসীর থেকে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি ওভারপাসের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, ভোর ৪টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ওভারপাসের সামনে ৭ থেকে ৮ জন অজ্ঞাত দুর্বৃত্ত ডিবি পুলিশের পরিচয় দেয়। এ সময় তারা মালয়েশিয়া প্রবাসী মো. আব্দুল মালেকের (৪৬) গতিরোধ করে। দুর্বৃত্তরা তাকে মারধর করে প্রায় সাড়ে আট ভরি স্বর্ণ ছিনতাই করে নিয়ে যায়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. সেকান্দার বলেন, 'ভুক্তভোগী থানায় এসেছিলেন অভিযোগ করার জন্য। আমরা শুনেছি ঘটনাটা। তার অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।'

এসএস/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝