খুলনা নগরীতে রাজু (৪০) নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি করেছে দুবৃত্তরা। একটি গুলি তার পেটে বিদ্ধ হয়। তিনি খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা অশঙ্কাজনক।
সোমবার নগরীর লবণচরা থানা এলাকায় ঘটনাটি ঘটে।
আহত রাজু বাগেরহাট এলাকার বাসিন্দা আনিসের ছেলে বলে জানা গেছে।
হাসপাতালের সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, রাত সাড়ে ৯টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য খুমেকে আনা হয়।
তার সাথে আসা এক নারী জানান, গুলিবিদ্ধ ব্যক্তি তার বন্ধু। তিনি আহত অবস্থায় তার বাড়িতে আসেন। তার চিকিৎসার প্রয়োজন অনুভব করে এখানে নিয়ে আসেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার শিহাব করীম জানান, একজন ব্যক্তিকে লবণচরা এলাকায় গুলি করা হয়েছে। পুলিশ ঘটনাটি জানার চেষ্টা করছে। তবে কোথায় তার ওপর আক্রমণ করা হয়েছে তা নিশ্চিত হতে পারিনি। ঘটনার প্রকৃত কারণ জেনে ব্যবস্থা নেওয়া হবে।
এসএম/এমএ