ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাভারে আওয়ামী লীগের পোস্টার লাগানোর সময় আটক ২
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ৮:১২ পিএম
X

ঢাকার সাভারের ভাকুর্তা এলাকায় আওয়ামী লীগের পোস্টার লাগানোর সময় দুই যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী।

সোমবার সকালে ভাকুর্তা ইউনিয়নের ভাঙ্গা ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো— কুমিল্লা জেলার চান্দিনা থানার মোহাম্মদ সোলায়মান হোসেনের ছেলে নাসির উদ্দিন (২৫) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার প্রহরদী গ্রামের বাহার উদ্দিনের ছেলে মো. সবুজ (২২)।

পুলিশ জানায়, সোমবার সকালে ভাকুর্তা ইউনিয়নের ভাঙ্গা ব্রিজ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে পোস্টার লাগানোর সময় ভাকুর্তা পুলিশ ফাঁড়ির টহল টিম বিষয়টি লক্ষ্য করে। এ সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ওই দুইজনকে আটক করে সাভার মডেল থানায় নিয়ে আসে। তারা আওয়ামী লীগের পক্ষে প্রচারণাসহ দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে এসব পোস্টার লাগাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, আওয়ামী লীগের পোস্টার লাগানোর সময় টহল পুলিশের সদস্যরা সকালে দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পরে আদালতে পাঠানো হয়েছে।

ওএফ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝