চাঁদপুরে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (৩ মে) সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইউনুস আলী এই উচ্ছেদ কার্যক্রমের নেতৃত্ব দেন।
জানা যায়, এই উচ্ছেদ কার্যক্রম চাঁদপুর শহর থেকে খাজুরিয়া পর্যন্ত চলবে। সড়ক ও জনপদ বিভাগের রাস্তার দুই পাশের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
এদিকে বাবুরহাট এলাকায় মোবারক মার্কেটের সামনে অবস্থিত জিন মার্কেট উচ্ছেদ না করায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, ওই জিন মার্কেটটি সড়ক ও জনপদের জমির ওপর অবস্থিত।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী ইউনুস আলী গণমাধ্যমকে বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের বিষয়টি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
আইএ/আরএন