ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে ২০০ কেজি পলিথিন জব্দ, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ৪:১৪ পিএম
X

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রির অপরাধে ২০০ কেজি পলিথিন জব্দসহ দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকার হাজী আহসান উল্লাহ সুপার মার্কেটে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন এবং মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (৪ মে) দুপুরে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার উপ-পরিচালক এএইচএম রাসেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক টিটু বড়ুয়া ও পরিদর্শক রীমা আক্তার প্রসিকিউশন প্রদান করেন। জরিমানা করা ওই দুই প্রতিষ্ঠান হলো— শাওন স্টোর ও বায়োজিন স্টোর।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে পরিবেশ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। এ সময় দুটি প্রতিষ্ঠান থেকে প্রায় ২০০ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এর মধ্যে শাওন স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা ও ১০০ কেজি পলিথিন জব্দ করা হয় এবং বায়োজিন স্টোরকে ৭ হাজার টাকা জরিমানা ও ১০০ কেজি পলিথিন জব্দ করা হয়।

পলিথিন শপিং ব্যাগের বিক্রি, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝