ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিশ্ব গণমাধ্যমের স্বাধীনতা দিবস
✎ আফরোজা পারভীন
⏲ প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ১২:৫০ পিএম
X
Advertisement

কলম তো ছিল কোন একদিন 
পাখির ডানার মত,
সোনালী রোদে ভেসে লিখে যেত
অনাচার চলে যত।।

কলম দিয়েই করছে লড়াই 
জাগায় হাজারো মন,
শব্দের আগুন ছুঁয়েছে হৃদয় 
জনতারা সচেতন। 

নদীর মতো সত্যগুলো 
বয়ে যেত অবিরত,
সোনালী রোদে ভেসে লিখে যেত
অনাচার চলে যত।।

অনন্ত নীলে ভেসে যাওয়া ডানা 
লোহার খাঁচায় আজ, 
কালির ভিতর বন্দি কন্ঠ 
চেপে ধরেছে সমাজ।

সেন্সরে বাঁধে হাজারো সত্য 
চিৎকার শত শত, 
সোনালী রোদে ভেসে লিখে যেত
অনাচার চলে যত।।

সত্যগুলোকে সাজানো হচ্ছে
মিথ্যের প্রসাধনে, 
বিবেকের আর্তনাদ আজকে 
কেউকি বল শোনে?

একদিন হবে লেখকের অশ্রু 
বজ্রাতের মত,
সোনালী রোদে ভেসে লিখে যেত
অনাচার চলে যত।।

কারাগারে আজ বন্দি রয়েছে 
সাহসী সাংবাদিক,
নির্দোষদের যারা সাজা দেয়
ধিক তাহাদের ধিক।

অসমযুদ্ধ আর কতদিন 
মিথ্যের কাছে নত?
সোনালী রোদে ভেসে লিখে যেত
অনাচার চলে যত।।
Advertisement
Loading...
Loading...
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement