ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
৮ বছর পর লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ১১:২১ এএম
X

দীর্ঘ আট বছর পর লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার মধ্য রাতে আবুল বারাকাত সৌরভকে আহ্বায়ক ও হাসিবুর রহমান অভিকে সদস্য সচিব করে ১৮ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ কমিটির অনুমোদন দেন। 

এর আগে ২০১৮ সালে হাসান মাহমুদ ইব্রাহীমকে সভাপতি ও আবদুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।

নতুন এ কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পুর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল খালেদ, যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু, ইসমাইল হোসেন, জামাল হোসেন, আকবর হোসেন মুন্না, মুসা আবদুল্লাহ রাসেল, নাসিরুজ্জামান রাহাত, শাহবাজ মাহমুদ জিদান চৌধুরী, সাজ্জাদ হোসেন সাজু, ইরাজ মাহমুদ বাবু, শাহজাদা প্রিন্স, মাহফুজুর রহমান হৃদয়, নজরুল ইসলাম নিশাত, জহির রায়হান বাবু ও শাহিন আলম মুন্না। 

আরএইচ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝