ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বোয়ালখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ৯:২৫ পিএম
X

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মোহাম্মদ তায়েফ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (২ মে) বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়রা জাল ফেলে তার মরদেহ উদ্ধার করেন। নিহত তায়েফ উপজেলার পূর্ব শাকপুরা ইয়াছিন তালুকদার পাড়ার মো. আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দা মো. সাগর জানান, দুপুর ১২টার দিকে তায়েফ পাড়ার কয়েকজন ছেলের সঙ্গে পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে তারা পুকুরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে সাঁতার কাটছিল। এ সময় তায়েফ পানিতে তলিয়ে যায়। স্থানীয়দের দাবি, সে সাঁতার জানত।

পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বিকেলে জাল ফেলে তার মরদেহ উদ্ধার করা হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

একে/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝