ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বিএনপির নামে চাঁদাবাজি-ভূমি দখল করলে দলে রাখা হবে না: আমান
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ৭:০৫ পিএম
X

বিএনপির পরিচয়ে বা দলের নাম ব্যবহার করে কেউ মাদক ব্যবসা, চাঁদাবাজি কিংবা ভূমি দখলের সঙ্গে জড়িত থাকলে তাকে দলে রাখা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান।

শনিবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার আলোকে দেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। দেশে কোনোভাবেই চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও জমি দখল সহ্য করা হবে না।

তিনি উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, মাদক সেবনকারী ও কারবারিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে ভালো কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি নির্দেশনা দিয়ে বলেন, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও ভূমি দখলদারদের পক্ষে কোনো ধরনের তদবির করা যাবে না।

তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. আব্দুল আজিজের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি হাজী মহিউদ্দিন। এতে ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

ওএফ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝