ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রূপপুরে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ৪:০৩ পিএম
X

পাবনার ঈশ্বরদীতে চুরকিন ভ্লাদিমির (২৫) নামে এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ মে) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে রূপপুর প্রকল্পের বিদেশিদের জন্য নির্মিত গ্রিনসিটি বহুতল আবাসিক ভবনের একটি উন্মুক্ত ব্যায়ামাগার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত চুরকিন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে ‘অ্যাটমটেক এনারগো’ নামে একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। শনিবার তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গ্রিনসিটি বহুতল আবাসিক ভবনের ভেতরে উন্মুক্ত স্থানে একটি ব্যায়ামাগার রয়েছে। শুক্রবার সন্ধ্যায় চুরকিন সেখানে জিম করছিলেন। এ সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। সহকর্মীরা তাকে গ্রিনসিটি আবাসিক মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলী এহসান জানান, রুশ ওই নাগরিককে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দিন জানান, শনিবার ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চুরকিনের বাড়ি রাশিয়ার ক্রাসনোদার এলাকায়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে চুরকিনের মরদেহ ঠিকাদারি প্রতিষ্ঠান ‘অ্যাটমটেক এনারগো’-এর কাছে হস্তান্তর করা হবে এবং দূতাবাসের মাধ্যমে স্বজনদের কাছে পাঠানোর ব্যবস্থা করা হবে।

এমএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝