ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শ্রমিক দিবসে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র‍্যালি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ৭:০৫ পিএম
X
Advertisement

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকালে শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে র‍্যালি শুরু হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী, সহ-সভাপতি আবুল খায়ের মিয়া, সেক্রেটারি মমিনুল হক, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আবুল বাশার, সদর উপজেলা সভাপতি আমির হোসেন, সহকারী সেক্রেটারি আনোয়ার হোসেন পাটওয়ারী, শহর সভাপতি অ্যাডভোকেট মঞ্জুরুর আলম মিরন, সহ-সভাপতি ডাক্তার হারুন দেওয়ান, চন্দ্রগঞ্জ উপজেলা সভাপতি কাওছার হামিদসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শ্রমিকদের ঘামের টাকায় রাষ্ট্রের চাকা ঘুরছে, কিন্তু শ্রমিকরা সব জায়গায় অবহেলিত। শ্রমিকরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত, অথচ এ বিষয়ে রাষ্ট্র কোনো পদক্ষেপ নিচ্ছে না। শ্রমিক দিবস এলে আমরা সবাই শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলি, কিন্তু আজ পর্যন্ত তাদের যথাযথ অধিকার নিশ্চিত করা হয়নি।

আরএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement