ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মুন্সীগঞ্জে ১৪১ কেজি ওজনের মূর্তিসহ দুই পাচারকারী গ্রেপ্তার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ৬:৫৯ পিএম
X

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকা মূল্যের ১৪১ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার আটপাড়া থেকে মূর্তিটি উদ্ধার ও দুই পাচারকারীকে গ্রেপ্তার করে র‍্যাব-১০।

র‍্যাব-১০ সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ইয়াসির তাজবী পান্থ শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ফকিরা গ্রামের মৃত আজাহার চোকদারের ছেলে মো. ইদ্রিস চোকদার (৫৪) এবং মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার সোনারং গ্রামের মৃত জামাল হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন (৫২)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০, সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের একটি দল আটপাড়া ক্লাব এলাকায় অভিযান চালায়। অভিযানে ১৪১ কেজি ওজনের একটি কালো রঙের প্রাচীন কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মূর্তিটির দৈর্ঘ্য ৫০ ইঞ্চি ও প্রস্থ ২৪ ইঞ্চি। মূর্তিটির আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। এ সময় তাদের কাছ থেকে দুটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, তারা একটি আন্তর্জাতিক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান থেকে এ ধরনের প্রাচীন সম্পদ সংগ্রহ করে বিদেশে পাচার করে আসছিলেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এসইউ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝