Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper
BREAKING: সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ      প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অগ্নিকাণ্ড

প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ৩:১২ পিএম   (ভিজিট : ৩৮)

রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে (ডিপিই) নতুন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথিপত্র ও মালামাল।

শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 

অধিদপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'ভোরের দিকে কখন আগুন লেগেছে, তা প্রথমে সিকিউরিটি গার্ডরা বুঝতে পারেননি। এ কারণে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। বেশ কয়েকটি কক্ষের নথিপত্র ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র পুড়ে গেছে। এটি শর্ট সার্কিট থেকে ঘটেছে না কি ভিন্ন কিছু তা কেউ নিশ্চিত নয়। তদন্তে বোঝা যাবে।'

এদিকে, সকালে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেছেন পরীক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

ঘটনাস্থল পরিদর্শনকালে মন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। তিনি ঘটনার পেছনে নাশকতামূলক কোনো কর্মকাণ্ড রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশকে নির্দেশনা দেন। ঘটনাটি তদন্তপূর্বক দ্রুত প্রতিবেদন জমা দিতে পুলিশকে তাগিদ দিয়েছেন।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শাহিনা ফেরদৌসী উপস্থিত ছিলেন।

এমএ




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close