ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
র‍্যাবের অভিযানে অস্ত্রসহ যুবক গ্রেফতার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৯:৪৯ পিএম
X
Advertisement

যশোর শহরতলীর বাহাদুরপুর থেকে রিভলবার ও চাকুসহ শাহিনুর রহমান নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৬, যশোরের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার রাত ১১টার দিকে তাকে আটক করা হয়।

আটক শাহিনুর রহমান (২৯) সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের কামরুজ্জামানের ছেলে।

র‌্যাব-৬-এর প্রেস রিলিজে জানানো হয়, ওই দিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, শাহিনুর রহমান নামে এক যুবক অবৈধ অস্ত্রসহ বাহাদুরপুর এলাকায় অবস্থান করছে। এর ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি রিভলবার ও একটি চাকু উদ্ধার করা হয়।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আটক যুবককে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে এবং এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement