ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আশুগঞ্জে মোটরসাইকেলে ইয়াবা বহনে গ্রেফতার ৩
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৪:৫৩ পিএম
X

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় পৃথক দুটি অভিযানে মোটরসাইকেলে মাদক বহনের সময় ৪ হাজার ৯২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে একই এলাকায় পৃথক আরেকটি অভিযানে একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেলের দুই আরোহীর কাছ থেকে ৩ হাজার ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— মো. মনির মিয়া, মো. ফয়সাল ও মো. নুরুল হুদা (পাবেল)।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার ফয়সালের বিরুদ্ধে পূর্বে দুটি মাদক মামলা ও দুটি ডাকাতির প্রস্তুতির মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

এসআরএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝