ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ডিজাব সভাপতি আলমগীর, সম্পাদক মাসুম
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৩:২৪ পিএম
X

প্রতিরক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব) এর দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক খবরের কাগজের বিশেষ প্রতিনিধি আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক পদে চ্যানেল আই'র জয়েন্ট অ্যাসাইনমেন্ট এডিটর তারিকুল ইসলাম মাসুম নির্বাচিত হয়েছেন।

আলমগীর হোসেন বিদায়ী কমিটিরও সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

বৃহস্পতিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি অভিজাত রিসোর্টে সংগঠনের নতুন নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠান আয়োজন করা হয়। 

এর আগে সেখানে সদস্যদের অংশগ্রহণে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সভায় আগের কমিটির কাঠামোগত আকার কমিয়ে ১১ সদস্য বিশিষ্ট নতুন নির্বাহী কমিটি নির্বাচিত করেন সদস্যরা। 

নবনির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি পদে বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক ঢাকা ট্রিবিউনের চিফ রিপোর্টার আলী আসিফ শাওন, অর্থ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার কাজী সোহাগ, সাংগঠনিক সম্পাদক রুপালি বাংলাদেশের সিনিয়র রিপোর্টার সাইফ বাবলু, দপ্তর সম্পাদক (প্রচার ও প্রশিক্ষণ) দ্য নিউজ টুয়েন্টিফোর ডটকমের বিশেষ প্রতিনিধি কামাল হোসেন তালুকদার, আন্তর্জাতিক সম্পাদক পদে অলক্রাইমস.টিভির সম্পাদক হাবিবুল্লাহ মিজান।

তিন জন নির্বাহী সদস্য হলেন- সিটিজেন জার্নালের বিশেষ প্রতিনিধি আয়নাল হোসেন, দৈনিক নয়াদিগন্তের সিনিয়র রিপোর্টার এস এম মিন্টু ও ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার মনি আচার্য্য।

তিন সদস্যের ডিজাব নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ডিজাবের সাবেক সভাপতি মামুনুর রশীদ। অপর দু'জন হলেন- ডিজাবের সিনিয়র সদস্য ও দেশকাল নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর মাসুদ করিম এবং ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশের (আইজ্যাব) সভাপতি ও দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার নেসারুল হক খোকন। 

পরে আনুষ্ঠানিক ভাবে নির্বাচন কমিশন বিজয়ীদের নাম ঘোষণা করেন। 

অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহম্মদ উল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। 

এতে রাষ্ট্রের সুরক্ষা এবং প্রতিরক্ষাখাতের আরও আধুনিকায়ন-সক্ষমতা বাড়ানোসহ নানা বিষয়ে লেখালেখির মাধ্যমে সাংবাদিকদের ভূমিকা রাখতে গঠনমূলক আলোচনা করা হয়।

এমআর/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝