ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দিঘলিয়ায় হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে অভিযান শুরু ১ মে
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১১:২৬ এএম
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

খুলনার দিঘলিয়া উপজেলায় সড়ক নিরাপত্তা জোরদারে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী বিশেষ অভিযান শুরু হতে যাচ্ছে আগামী ১ মে থেকে। উপজেলা প্রশাসনের উদ্যোগে পুরো মে মাসজুড়ে এই অভিযান পরিচালিত হবে বলে জানানো হয়েছে।

উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সর্বশেষ সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। 

সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সড়ক দুর্ঘটনা রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট ভাবে জানানো হয়েছে, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালে কোনো অবস্থাতেই কাউকে ছাড় দেওয়া হবে না। সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষই এই অভিযানের আওতায় থাকবেন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযান চলাকালীন সময়ে শুধু হেলমেটবিহীন চালকরাই নয়, বেপরোয়া গতিতে মোটরসাইকেল বা অন্য কোনো যানবাহন চালাতে দেখা গেলেও সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে। সড়ক ব্যবহার বিধিমালা লঙ্ঘন করে যানবাহন চালালে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

এছাড়া, মোটরসাইকেল চালকদের ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সনদ ও ফিটনেস সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং দুর্ঘটনার হার উল্লেখযোগ্য ভাবে কমে আসবে।

ডব্লিউএম/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝