ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রূপগঞ্জে অপহৃত শিক্ষার্থী উদ্ধার, গ্রেপ্তার ১
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৮:০০ পিএম
X

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১২) অপহরণের চার দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জাইদুল হক ওরফে ছাইদুল হক (২০) নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে মুন্সিগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে রূপগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করে।

গ্রেপ্তার জাইদুল হক কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকার বাসিন্দা মারফত আলীর বাড়ির ভাড়াটিয়া এবং হাতেম আলীর ছেলে।

মামলার বাদী সাবিনা আক্তার জানান, তার মেয়ে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তারা পরিবারসহ কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। স্কুলে যাতায়াতের সময় জাইদুল হক প্রায়ই তার মেয়েকে উত্ত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিত। বিষয়টি জানালে তিনি অভিযুক্তের পরিবারকে অবহিত করেন।

এর জেরে গত ২৫ এপ্রিল সকাল ৯টার দিকে তার মেয়ে স্কুলে যাওয়ার সময় জাইদুল হক ও তার সহযোগীরা জোরপূর্বক অপহরণ করে একটি গাড়িতে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার দিনই রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্তে ঘটনার সত্যতা পেয়ে অপহরণ মামলা রুজু করে। পরে অভিযুক্তরা বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ার কথা বলে পুলিশ ও ভুক্তভোগীর পরিবারকে বিভ্রান্ত করার চেষ্টা করে এবং মোবাইল ফোন বন্ধ করে দেয়।

পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মুন্সিগঞ্জ সদর এলাকা থেকে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার এবং জাইদুল হককে গ্রেপ্তার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, এ ঘটনায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং অন্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া শিক্ষার্থীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্তরা এলাকায় বখাটে ও মাদকসেবী হিসেবে পরিচিত। তারা এই ঘটনার সুষ্ঠু বিচার এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝