Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper
BREAKING: সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ      প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      

কক্সবাজারে সড়কে প্রাণ গেল ৩ জনের

প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৩:৫৫ পিএম   (ভিজিট : ৭৮)

কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চকরিয়ায় দু'জন এবং টেকনাফে একজনের মৃত্যু হয়। 

মঙ্গলবার সকাল ১০টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কাভার্ডভ্যানের সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সহকারি চালক নিহত এবং পাঁচ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জিয়াউদ্দিন।

নিহত মোহাম্মদ ইউনুস (৫৫) চট্টগ্রামের চান্দঁগাও থানার মৌলভী পুকুর পাড়া এলাকার মো. মুন্সী মিয়ার ছেলে। তিনি পূরবী পরিবহন সার্ভিসের দুর্ঘটনা কবলিত বাসটির সহকারি চালক ছিলেন।

স্থানীয়দের বরাতে উপ-পরিদর্শক জিয়াউদ্দিন বলেন, 'সকালে চকরিয়ার মালুমঘাট এলাকায় চট্টগ্রামমুখী পূরবী পরিবহন সার্ভিসের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসটি দুমড়ে মুচড়ে গিয়ে সড়কের পাশে খাদে পড়ে গাছের সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই বাসটির সহকারি চালক নিহত এবং পাঁচ যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার মালুমঘাট খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর পরই চালক ও সহকারি কাভার্ডভ্যানটি ফেলে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছে বলে জানান তিনি।

এসআই জিয়াউদ্দিন বলেন, 'নিহতের লাশ মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।'

অপরদিকে, চকরিয়ায় যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন বলে জানান চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মো. আরিফুল আমিন।

নিহত মো. মিজানুর রহমান চট্টগ্রামের দোহাজারী পৌরসভার বাসিন্দা এবং চন্দনাইশে পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসির একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ (এমআর) হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাতে পরিদর্শক আরিফুল আমিন বলেন, 'সকালে চকরিয়া উপজেলার হারবাং এলাকায় কক্সবাজারমুখী একটি মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা পূরবী পরিবহন সার্ভিসের একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে এক আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর পরই চালক বাসটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করেছে বলে জানান তিনি।

পরিদর্শক আরিফুল আমিন বলেন, 'নিহতের লাশ এখনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।'

এদিকে, সকাল ৮টার দিকে টেকনাফ সদর মেরিন ড্রাইভের রাজারছড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক আরোহী নিহত এবং পথচারীসহ দু'জন গুরুতর আহত হন।

নিহত ব্যক্তি সৌদি আরব ফেরত মুক্তার আহাম্মদ ওই এলাকার মৃত জাফর আহমেদের ছেলে। গুরুতর আহত অবস্থায় দু'জনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছেন বলে জানান টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের করা হবে।'

এসইউ/এমএ


সম্পর্কিত   বিষয়:  কক্সবাজার   সড়ক  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close