ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
অর্ধশতাধিক পরিচ্ছন্নতাকর্মীকে বীমার আওতায় আনল লক্ষ্মীপুর পৌরসভা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৫:৩৭ পিএম
X
Advertisement

পরিচ্ছন্নতা কর্মীদের ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা করে তাদের জীবনবীমার আওতায় এনেছে লক্ষ্মীপুর পৌরসভা।
১৫ বছর মেয়াদি এক লাখ টাকার জীবনবীমার প্রথম কিস্তি পরিশোধ করেছে পৌরসভা। বাকি কিস্তির অর্ধেক পৌরসভা এবং বাকি অর্ধেক পরিচ্ছন্নতাকর্মীরা পরিশোধ করবেন।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে অর্ধশতাধিক কর্মীর মাঝে প্রিমিয়াম হস্তান্তরের মাধ্যমে এ বীমা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মো. জসিম উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী, প্রধান প্রকৌশলী জুলফিকার হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা শাহাদাত হোসেন, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোজাম্মেল হোসেন কামরুল প্রমুখ।

পরিচ্ছন্নতাকর্মীরা বলেন, আমাদের বেতন কম, জীবনের নিরাপত্তা নেই। ভবিষ্যৎ নিয়ে ভাবনার সুযোগও নেই। আজ পৌরসভা আমাদের জন্য যে উদ্যোগ নিয়েছে, তা আমাদের ভবিষ্যতের সম্পদ। এটি আমাদের ছেলে-মেয়েরাও ভোগ করতে পারবে। আমরা পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

পৌর প্রশাসক মো. জসিম উদ্দিন বলেন, আমাদের বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পরিচ্ছন্নতা কর্মীরা। তাদের বিষয়ে আমাদের ভাবতে হবে। তারা যে বেতন পান, তা খুবই নগণ্য। চাকরি শেষে তারা কিছুই পান না। তাদের ভবিষ্যৎ নিয়েও তারা চিন্তিত। এ বিষয়গুলো বিবেচনায় নিয়ে আমরা তাদের জন্য আবাসনের ব্যবস্থা করেছি, যা অচিরেই বাস্তবায়ন হবে। পাশাপাশি, তাদের ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা করে অর্ধশতাধিক কর্মীকে জীবনবীমার আওতায় এনেছি। তারা তাদের বেতনের সামান্য অংশ জমা দেবেন, যার অর্ধেক পৌরসভা বহন করবে। এভাবে সঞ্চিত অর্থ একসময় বড় অঙ্কে পরিণত হবে, যা তাদের ভবিষ্যৎ জীবনে কাজে আসবে।

আরএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement