ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ শিক্ষার্থীর মধ্যে ১ জনের মরদেহ উদ্ধার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১০:০৬ এএম
X

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭) ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।

অপর শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির সন্ধান চলছে। নাহিদা ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছেন।

স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা গণমাধ্যমকে বিষয়টি জানান।

তিনি বলেন, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ তার রুমমেটকে আটক করেছে। তবে অপর শিক্ষার্থী নাহিদার বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি; তার সন্ধান চলছে।

গোলাম মোর্তোজা জানান, দুই শিক্ষার্থীর পরিবারের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমরা দূতাবাস থেকে পুলিশ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এফবিআই এবং স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ রাখছি।

জামিলের রুমমেট হিশাম আবুঘরবেহ (২৬) নামের একজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় এ তথ্য জানিয়েছে। হিশাম আবুঘরবেহ জন্মসূত্রে মার্কিন নাগরিক।

বিশ্ববিদ্যালয় পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, জামিল ও নাহিদাকে সর্বশেষ ১৬ এপ্রিল দেখা গিয়েছিল। সেদিন জামিলকে সর্বশেষ সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাছে তার ছাত্রাবাসে দেখা যায়। নাহিদাকে সর্বশেষ সেদিন সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে দেখা যায়।

জামিল ও নাহিদার সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাদের এক পারিবারিক বন্ধু পরদিন, ১৭ এপ্রিল, বিষয়টি কর্তৃপক্ষকে জানান। এর পরিপ্রেক্ষিতে দুটি নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর পুলিশ তদন্ত শুরু করে।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝