Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper
BREAKING: প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫৫      

দলীয় প্রতীক না থাকায় স্থানীয় সরকার নির্বাচন কঠিন হবে: পানিসম্পদ মন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৫:১০ পিএম   (ভিজিট : ২০৫)

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আগামীতে প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। সত্যিকারের জনপ্রতিনিধি যেন নির্বাচিত হয়ে আসেন, সে জন্য এখন থেকেই সজাগ থাকতে হবে। এবারের নির্বাচন স্মরণীয় হয়ে থাকবে। বিগত জাতীয় সংসদ নির্বাচন একটি চ্যালেঞ্জিং নির্বাচন ছিল। ইউনিয়ন পরিষদের নির্বাচনও আরেকটি কঠিন চ্যালেঞ্জ হবে। এখানে কোনো দলীয় প্রতীক নেই, যার কারণে এটি আরও কঠিন হবে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজী ফতেহ মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রী দিঘলী ওয়াপদাখাল ভাঙন এলাকা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক।

পানিসম্পদ মন্ত্রী বলেন, দেশে নির্বাচিত স্থানীয় সরকারের প্রতিনিধি না থাকার কারণে আমরা পদে পদে বিপদে পড়ছি। ১৭-১৮ বছর এই প্রক্রিয়ার কারণেই তৃণমূল পর্যায়ের গ্রামীণ এলাকা নানাবিধ সমস্যার সম্মুখীন। আমরা নির্বাচিত হয়েছি দুই মাস হয়েছে। দেশে স্থানীয় সরকারের প্রতিনিধি খুব একটা নেই। এলাকায় চেয়ারম্যান নেই, মেম্বার নেই। অনেকে পলাতক, আবার অনেকে কাজ করার মতো সুযোগ পাচ্ছেন না—ফলে কাজও হচ্ছে না। যারা আছেন, তাদের সবাইকে আমরা সহযোগিতা করব।

তিনি আরও বলেন, দলের পক্ষে যিনি চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান, তিনি যেন জনবান্ধব হন, জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকেন এবং সাধারণ মানুষের প্রয়োজনে কাজ করেন—এ বিষয়গুলো বিবেচনায় রেখে প্রার্থী হওয়া উচিত। দলের মধ্যে দুই-তিনজন প্রার্থী হলে কেউই নির্বাচিত হতে পারবেন না। সুতরাং বিষয়টি মাথায় রাখতে হবে। যেকোনো সময় নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটিকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। কারণ ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে আমাদের সবার ভাগ্য জড়িত। তারা ভালো হলে আমাদের অবস্থাও ভালো হবে। কিন্তু কোনো কারণে তারা যদি নিজেদের স্বার্থে কাজ করেন, তাহলে আমরা বিপদে পড়ব। তাই এখন থেকেই আমাদের সজাগ ও সতর্ক থাকতে হবে।

এসময় উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রীর একান্ত সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপী এবং দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ার প্রমুখ।

আরএইচ/আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close