ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইসরায়েল-লেবাননের যুদ্ধবিরতি ৩ সপ্তাহ বাড়লো
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৯:৫৮ এএম আপডেট: ২৪.০৪.২০২৬ ৯:৫৫ পিএম
X
Advertisement

ইসরায়েল এবং লেবাননের যুদ্ধবিরতি আরও ৩ সপ্তাহ বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  বৃহস্পতিবার ইসরায়েল এবং লেবাননের মার্কিন দূতদের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এবং দপ্তর হোয়াইট হাউসে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমরা চমৎকার একটি বৈঠক করেছি। তারা (ইসরায়েল-লেবানন) উভয়েই যুদ্ধবিরতি আরও ৩ সপ্তাহ বাড়ানোর পক্ষে সম্মতি দিয়েছে…কোনো গোলাগুলি নয়—যুদ্ধবিরতি— আর কোনো গুলি নয়। দেখা যাক কী হয়।”

পরে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, “আমাদের বৈঠক ছিল খুবই চমৎকার। ইসলায়েল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতি ৩ সপ্তাহ বাড়ানো হয়েছে। হিজবুল্লা থেকে নিজেকে রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র লেবাননের সঙ্গে কাজ করবে।”

উল্লেখ্য, ১৯৮২ সালে লেবাননে প্রতিষ্ঠিত সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লা বর্তমানে বিশ্বের বৃহত্তম মুসলিম সশস্ত্র গোষ্ঠী। ইরানের মদদপুষ্ট এই গোষ্ঠীটি প্রতিষ্ঠালগ্ন থেকেই ব্যাপক ভাবে ইসরায়েলবিরোধী।

হিজবুল্লা কখনও লেবাননের প্রকাশ্য রাজনীতিতে আসে না, নির্বাচনে সরাসরি অংশও নেয় না; কিন্তু দেশটির ক্ষমতার উল্লেখযোগ্য নিয়ন্ত্রণ তাদের হাতে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান শুরুর ২ দিন পর লেবাননে পৃথক ভাবে সেনা অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। টানা ৪৫ দিন ধরে চলা অভিযানে লেবাননে নিহত হয়েছেন প্রায় ৩ হাাজার মানুষ। গত ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল-লেবানন।

সেই হিসেবে আগামী ২৭ এপ্রিল যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল; তার আগেই এই বিরতির মেয়াদ ৩ সপ্তাহ বাড়ানো হলো।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে ইসরায়েল ও লেবাননের মধ্যকার বৈঠকে ডোনাল্ড ট্রাম্প ছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ইসরায়েলি রাষ্ট্রদূত মাইক হুকাবি, লেবাননের রাষ্ট্রদূত মাইকেল ইসা, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও।

সূত্র: সিএনএন/এনবিসি।

এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement