ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কক্সবাজারে বনবিভাগের অভিযানে দোকানঘর উচ্ছেদ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৭:৫৬ পিএম
X

কক্সবাজার শহরের কাছাকাছি কলাতলী বনবিটের রক্ষিত বনভূমি সুখনাছড়ি এলাকায় গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ করেছে বনবিভাগ।

বৃহস্পতিবার কক্সবাজার দক্ষিণ বনবিভাগের কলাতলী বিট কর্মকর্তা ক্যাচিং মারমার নেতৃত্বে অভিযান চালিয়ে ৬টি নতুন দোকান উচ্ছেদ করা হয়েছে।

বনবিভাগ ও স্থানীয় সূত্র মতে, একশ্রেণির দখলবাজ চক্র কক্সবাজার দক্ষিণ বনবিভাগের কক্সবাজার রেঞ্জের কলাতলী বিটের রক্ষিত বনভূমি ঝিলংজা মৌজার মেরিন ড্রাইভ সংলগ্ন সুখনাছড়ি এলাকায় ৬টি নতুন দোকান গড়ে তোলে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বনবিভাগ অভিযান চালায়। ওই সময় নবনির্মিত ৬টি দোকান উচ্ছেদ করে ৩০ শতক জমি দখলমুক্ত করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে কলাতলী বিট কর্মকর্তা ক্যাচিং মারমা জানান, দখলবাজ চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে আরও অংশ নেন অন্যান্য বিটের কর্মকর্তারা ও সংশ্লিষ্ট স্টাফরা।

এসইউ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝