ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৬:৩৫ পিএম আপডেট: ২৩.০৪.২০২৬ ১০:৩৯ পিএম
X

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার দুপুরে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

মনিরা শারমিনের আইনজীবী নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে তিনি জানান, মনিরা শারমিনের আপিল করার সুযোগ রয়েছে।

এর আগের দিন তার মনোনয়ন স্থগিত করা হয়েছিল। বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে তাকে সরকারি চাকরি থেকে পদত্যাগের প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ইসিতে জমা দিতে বলা হয়েছিল।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শেষে বুধবার মনিরার বিরুদ্ধে এ সিদ্ধান্তের কথা জানায় ইসি। তখন রিটার্নিং কর্মকর্তা বলেন, “মনিরা শারমিন যে কাগজপত্র দিয়েছেন, তাতে সরকারি পে স্কেলের কথা উল্লেখ রয়েছে। এ কারণে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে।”

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, সরকারি চাকরি ছাড়ার তিন বছরের মধ্যে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা বা ওই পদে থাকার সুযোগ নেই। এনসিপি নেত্রী মনিরা শারমিন ২০২৩ সালের অক্টোবরে বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসার (জেনারেল) হিসেবে যোগ দেন। প্রায় এক বছর চাকরি করার পর তিনি ২০২৫ সালের ডিসেম্বরে চাকরি থেকে পদত্যাগ করেন।

সংরক্ষিত আসনের মনোনয়নের বিষয়ে ইসিতে আপিল করার শেষ তারিখ ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। ভোট অনুষ্ঠিত হবে ১২ মে।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝