ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাজধানীতে ফুটওভার ব্রিজে বাসের ধাক্কায় নিহত ২
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৬:০৮ পিএম
X

রাজধানীর মহাখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস ফুটওভার ব্রিজে ধাক্কায় ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, নিহত দুজনই সিটি করপোরেশনের শ্রমিক।

বৃহস্পতিবার বিকালে মহাখালীতে সেতু ভবনের সামনের রাস্তায় এই ঘটনা ঘটে।

বনানী থানার ওসি ফরিদুল ইসলাম বাস দুর্ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মহাখালী থেকে গাজীপুরগামী ‘ভুঁইয়া পরিবহন’-এর একটি বাসে তৃতীয় লিঙ্গের কয়েকজন ব্যক্তি উঠতে চাইলে চালক ও হেলপার বাধা দেন। এ নিয়ে হাতাহাতির একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ফুটওভার ব্রিজে সজোরে ধাক্কা দেয়। এ সময় সড়কে কাজ করা সিটি করপোরেশনের দুই শ্রমিক বাসের ধাক্কায় নিহত হন।

বনানী থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, ট্রাফিক পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি সরিয়ে নিয়েছে এবং বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝